বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নির্বিঘ্নে কুরবানীর পরিবেশ তৈরির আহবান ইসলামী ঐক্যজোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে নির্বিঘ্নে কুরবানীর পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে সরকারের প্রতি এ আহবান জানানো হয়।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ যৌথভাবে বলেন, কুরবানী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। প্রতিবছর ঈদুল আজহায় সামর্থবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দেন।

ইসলামী ঐক্যজোটের শীর্ষ দু’নেতা বলেন, করোনা মহামারীতে সামাজিক দূরত্ব মেনে দেশে তিনটি ঈদের নামায ও ঈদ পালিত হয়েছে। আমাদের প্রত্যাশা, সামাজিক দূরত্ব মেনে সুশৃঙ্খলভাবে এবারও মুসলমানরা ঈদুল আজহার নামায আদায় করবেন। আমরা মনে করি, স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে কুরবানী পালনের পরিবেশ তৈরি করলে সংক্রমণের সম্ভাবনা থাকবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসলামী শরীয়তে ১০ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত তিন দিন পশু কুরবানী করার বিধান রয়েছে। এ ক্ষেত্রে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া, মহল্লা ও জোন ভাগ করে পশু কুরবানীর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা না করেই তা সম্পূর্ণভাবে পালন করাও সম্ভব।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, কুরবানীর ঈদকে সামনে রেখে সারাবছর ব্যবসায়ী ও খামারিরা বাড়তি প্রস্তুতি নিয়ে কুরবানীর পশুকে প্রস্তুত করেন। তাই কুরবানীর আগ মুহূর্তে কুরবানীর পশু বিক্রির যথাযথ পরিবেশ তৈরি না হলে দেশের খামারি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখোমুখি হবেন।

এছাড়া ঈদের বাজারে কুরবানীর পশু বেচাকেনা কম হলে দেশের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়বে। এসব বিষয় বিবেচনা করে আমরা নির্বিঘ্নে কুরবানীর পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

একই সঙ্গে দেশবাসীকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা মহামারী থেকে মুক্তিলাভের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দু’আ করার অনুরোধ জানাচ্ছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ