শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১৬ লক্ষ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ধেয়ে আসছে পৃথিবীর দিকে এক শক্তিশালী সৌর ঝড়। স্পেস ওয়েদার ওয়েবসাইট এমনটাই জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বলা হচ্ছে, আজ অথবা কাল সোমবার এই ঝড় আছড়ে পড়বে পৃথিবীর উপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উত্পত্তি। এই ঝড়ের ফলে দুর্দান্ত দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে।

নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে। যার জেরে জিপিএস এবং মোবাইল সিগনালে বিঘ্ন ঘটতে পারে। গেল মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য।

সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ।

উল্লেখ্য, তবে এই সৌর ঝড়ের জেরে বিশ্বের বেতার, জিপিএসের উপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনও প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ