বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১৫ জুলাইয়ের মধ্যে বেতন ও উৎসব ভাতা পরিশোধ করুন: ডিইউজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ জুলাই, ২০২১ বৃহস্পতিবারে মধ্যে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতনসহ বকেয়া ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ (১১ জুলাই, ২০২১) সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, অনেক সংবাদমাধ্যম করোনা দুর্যোগের অযুহাতে মাসের পর মাস বেতন-ভাতাদি বকেয়া রেখেছে। এবার আবার নতুন করে কোনও কোনও প্রতিষ্ঠানে উৎসব ভাতা পরিশোধে টালবাহানা করছে। এতে দুর্বিসহ হয়ে উঠেছে সামান্য বেতনে চাকুরি করা অনেক সাংবাদিকের জীবন।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের অঙ্গীকার সাপেক্ষে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকা বিভিন্ন সংবাদপত্রের বিল পরিশোধের তাগিদ দিয়েছে ডিইউজে।

নেতারা বলেন, করোনা সংক্রমণের বিরাজমান ভীতিকর পরিবেশের মধ্যেও ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সাংবাদিকদের। এ সময় জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। কিন্তু বেতন-ভাতা আটকে রেখে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান অমানবিক আচরণ করছে।

ডিইউজের নেতারা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়ে বলেন, অন্যথায় ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ