বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

অযোধ্যায় ভেঙে দেওয়া বাবরি মসজিদ দেখতে যাওয়ায় বিলালকে গ্রেফতার করলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। উত্তর প্রদেশের অযোধ্যায় ভেঙে দেওয়া বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের নির্মাণ কাজ পুরোদমে চলছে। এদিকে, এক ব্যক্তি অযোধ্যা পৌঁছে একজন নিরাপত্তা অফিসারকে প্রাচীন বাবরি মসজিদের ঠিকানা জিজ্ঞাসা করলেন, যার ফলে তিনি সমস্যায় পড়েন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলাল নামের এক মুসলিম যুবক রাম মন্দির নির্মাণে থাকা নিরাপত্তা অফিসারকে 0বাবরি মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, সে জিজ্ঞেস করে বলে, বাবরি মসজিদটি কোথায় ছিলো? জায়গাটি দেখতে চেয়েছেন তিনি। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে।

তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় পুলিশকে জানায় গোয়েন্দা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রাপ্ত তথ্য মতে, এখনও পর্যন্ত বিলালের জিজ্ঞাসাবাদে তিনি যা বলেছেন তা সত্য এবং কিছুই সন্দেহজনক বলে মনে হয় না। তবে পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ করছে। বিলাল মুরাদাবাদের বাসিন্দা। তিন দিন আগে অযোধ্যা পৌঁছেছিলেন। বিলাল আরও বলেছিলেন, তিনি দাওয়াত-ই-ইসলামী নামক একটি সংস্থায় কাজ করেন। বাবরি মসজিদ সম্পর্কে তার প্রতিষ্ঠানের কর্মীদের জিজ্ঞাসা করলে তারা বলেছিলেন যে সেখানে একটি মন্দির নির্মিত হচ্ছে।

আটক বিলাল বলেছেন, তিনি বাবরি মসজিদের জায়গাটি দেখতে চেয়েছিলেন। অযোধ্যা পৌঁছে তিনি বাবরি মসজিদ কোথায় ছিলেন সেখানে অবস্থানরত নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসা করলেন।

সূত্রমতে, বিলাল যখন বাবরি মসজিদস্থলে গিয়ে নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসা করে, তখন তারা সন্দেহজনক মনে করে আটক করে। তাকে এখনো থানায় রাখা হয়েছে। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ