শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি

একজন মানুষও না খেয়ে মারা যায়নি: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ভয়াবহতার মধ্যেও দেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ সোমবার (১২ জুলাই) সকালে ঢাকার শ্যামপুরে গরিব, অসহায়, দুস্থ ও করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, করোনার মহামারির অভিঘাতে সারা পৃথিবী মহাসংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বাংলাদেশে এই সংকট মোকাবিলা করার জন্য সংক্রমণের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি একদিকে যেমন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছেন, অন্যদিকে ব্যাপক ত্রাণ ও খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে গত দেড় বছরে করোনার অভিঘাতের মধ্যেও একটি মানুষও না খেয়ে মারা যায়নি। দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই। খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সব সময় এ দেশের মানুষের পাশে ছিল ও আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির বিগত শাসনামলের ২০০৪-০৭ সালেও আমরা দেখেছি দেশে মঙ্গা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। মানুষ না খেতে পেয়ে মারা গেছে। সেসময়ও আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে খাবার নিয়ে, সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল।

এ সময় মন্ত্রী সমালোচনায় মুখর বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে করোনার মহাসংকটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. আজাহার এ অনুষ্ঠানের আয়োজন করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য এড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ