সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


নির্মাণাধীন মসজিদের গম্বুজ ভেঙ্গে নিহত ৩, আহত ৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

লাহোরের নির্মাণাধীন একটি মসজিদের গম্বুজ ভেঙ্গে তিনজন নিহত হয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

লাহোরের মানওয়ান এলাকায় মসজিদ নির্মাণের কাজ চলছিল। মসজিদের নির্মাণাধীন গম্বুজটি হঠাৎ ভেঙে পড়ে।

এসময় গম্বুজে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দু’জন। এতে আহত হয়েছেন আরো অনেকে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ