বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

শিথিল লকডাউনে থাকবে যেসব শর্ত, জানা যাবে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানি ঈদ ও পশুর হাট বিবেচনায় নিয়ে সরকার আরোপিত কঠোর লকডাউন বা বিধিনিষেধ ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে।এই সময়ে কী করা যাবে, কী করা যাবে না তার বিস্তারিত জানিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে তথ্য বিবরণী ছেড়েছে সরকার।

যদিও আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল, ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হবে।

সোমবার সন্ধ্যায় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের সই করা বিবরণীতে বলা হয়, করোনা মহামারি বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকারের আরোপিত বিধিনেষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করবে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, ‘আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।’

এর আগে সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

এদিকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ