বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

অসুস্থ হয়ে বারডেমে ভর্তি ইসলামবাগ মাদরাসার শিক্ষাসচিব, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক।।

ঢারাজধানীর চকবাজারে অবস্থিত জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার শিক্ষাসচিব, শাইখুল হাদিস মুফতি আব্দুল গনী আলগাজী হার্টের জটিল সমস্যায় আক্রান্ত ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইবরাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজি সার্জারী বিভাগের প্রধান ডাক্তার মাসুম সিরাজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সকালে মুফতি আব্দুল গনী আলগাজীর ওপেন হার্ট সার্জারী করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মুফতি আব্দুল গনী আলগাজীর বড় ছেলে মুফতি যোবায়ের জানান, তার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। প্রাথমিক পরীক্ষা- নিরিক্ষায় তার বাবার হার্টে নয়টি ব্লক ধরা পড়েছে।

তিনি আরও জানান, তার বাবা মুফতি আব্দুল গনী আলগাজী হাসপাতালে ভর্তি হয়ে তার সহকর্মী, ছাত্র- শিষ্য, মুরিদ-শাগরেদ ও ভক্তবৃন্দের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ