বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ইসরাইলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এই টেলিফোন আলাপকে বিরল ঘটনা উল্লেখ করে কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘ বছর বৈরি সম্পর্ক থাকার পর সাবেক মিত্র দুই দেশের প্রেসিডেন্ট ফোনালাপ করলেন।

এর আগে শনিবার প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ফিলিস্তিনে ইসরাইলি নিপীড়নের বিরুদ্ধে তুরস্ক কখনও চুপ থাকবে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইল ও তুরস্ক এক সময় আঞ্চলিক অংশীদার ছিল। কিন্তু গত ১০ বছর ধরে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। তুরস্ক সরকার প্রায় ইসরাইলের ফিলিস্তিন নীতি নিয়ে সমালোচনা করে থাকে।

ইসরাইলের প্রেসিডেন্ট হেরজোগের সঙ্গে টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় দুইদেশের সম্পর্ক ব্যাপক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে প্রাকৃতিক শক্তি (এনাজি), পর্যটন এবং প্রযুক্তিতে দুই দেশের পারস্পারিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ইসরাইলের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মতামতের  ভিন্নতা থাকা সত্ত্বেও বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে দুই দেশের প্রেসিডেন্ট সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন।

গত সপ্তাহে ইসরাইলে নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত জুনে ইসরাইলের সংসদ নেসেটে ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ