শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তরুণদের বিয়েতে উৎসাহিত করতে ইরানে চালু হয়েছে ইসলামী অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তরুণদের বিয়েতে উৎসাহিত করতে ইরানে একটি ইসলামী ডেটিং অ্যাপ চালু করা হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংবাদে এই তথ্য জানানো হয়।

সরকারি নিয়ন্ত্রণাধীন 'হামদাম' (সাথী) নামের এই অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা পছন্দের সাথীকে খুঁজতে ও বাছাই করতে পারবেন।

ইরানের সাইবারস্পেস পুলিশের প্রধান কর্নেল আলী মোহাম্মদ রাজাবি বলেন, ইরানে এই ধরনের এটিই একমাত্র অ্যাপ। বাকী চালু থাকা সবগুলোই অ্যাপই অবৈধভাবে চলছে।

ইরানের ইসলামী প্রচারণা সংস্থার নিয়ন্ত্রণাধীন তেবাইয়ান কালচারাল ইন্সটিটিউটের তত্ত্বাবধানে তৈরি এই অ্যাপটিতে 'কৃত্রিম বুদ্ধিমত্তার' (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) ব্যবহার করা হয়েছে। 'হামদামের' ওয়েবসাইটের তথ্য অনুসারে, 'সত্যিকার অবিবাহিত যারা স্থায়ীভাবে বিয়ে ও একমাত্র জীবনসঙ্গীর সন্ধান করছেন' তাদের সহায়তার জন্যই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়েছে।

তেবাইয়ান কালচারাল ইন্সটিটিউটের প্রধান কোমেইল খোজাস্তে অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ইরানের পারিবারিক মূল্যবোধ বর্হিশক্তির হুমকির মুখে রয়েছে।

তিনি বলেন, ইরানের শত্রুরা তাদের নিজস্ব ধারণা ইরানের ওপর চাপিয়ে দিতে চায়।

এই হুমকি উত্তরণ করে 'সুস্থ পরিবার' গঠনে অ্যাপটি সহায়তা করবে বলে বক্তব্যে জানান তিনি।

হামদামের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ব্যবহারকারীকে প্রথমেই নিজের পরিচয় নিশ্চিত করতে হবে এবং ব্যবহারের আগে তাকে 'সাইকোলজি টেস্ট' (মনস্তাত্বিক অবস্থা নিরীক্ষণ) দিতে হবে।

কোনো যুগলের মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার পর অ্যাপের এক সার্ভিস কনসালটেন্ট দুই জনের পরিবারকে পরিচয় করিয়ে দেবে। বিয়ের পর ওই দম্পতিকে চার বছর সঙ্গ দেবেন ওই কনসালটেন্ট কর্মকর্তা।

সূত্র: আলজাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ