বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

দক্ষিণ আফ্রিকায় মসজিদে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবির আন্দোলন চরম সংহিতায় রূপ নিয়েছে। ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে এবার মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান মসজিদে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা, কি উদ্দেশ্যে মসজিদে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ডারবানে মুসলিম জনগোষ্ঠীর এলাকাটিতে মসজিদের পার্শ্ববর্তী আরও একটি ভবনে আগুন দেয়া হয়েছে।

গতকাল থেকে মসজিদে অগ্নিসংযোগের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও ধর্মের মানুষ প্রতিক্রিয়া জানাতে শুরু করে।

তারা বলছেন, ‘অবশ্যই সাম্প্রদায়িক এসব হিংসাত্মক তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’

এদিকে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে দেশটির জোহান্সেনবার্গ, ডারবান ও প্রিটোরিয়া এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। চলমান সংহিতায় এই পর্যন্ত পুলিশের গুলিতে ছয়জন মারা গেছেন।

গত ২৯ জুন জ্যাকব জুমাকে দক্ষিণ আফ্রিকার আদালত ১৫ মাসের কারাদণ্ড দেন। রায়ে পাঁচদিনের মধ্যে যেকোনো থানায় তাকে আত্মসমর্পণ করার সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৮ জুলাই তিনি আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সরকারি দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) প্রধান ও রাষ্ট্রপতি ছিলেন জ্যাকব জুমা। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর তিনি দল ও রাষ্ট্র প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমান তার বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ