শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি

শিথিল লকডাউনে চলাচল করবে অভ্যন্তরীণ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানি ঈদ সামনে রেখে চলমান লকডাউন শিথিল করেছে সরকার। আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এ সময় অর্থাৎ বৃহস্পতিবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ওই দিন থেকে পরবর্তী দিন গুলো অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচল করবে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সকল ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

ইতোপূর্বে করোনা প্রাদুর্ভাবের কারণে বেবিচক দুই দফায় ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশনা জারি করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ