শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের ইমাম আল-হুসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করোনা আক্রান্ত রোগীসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯২ জনে। আগুনের ভয়াবহতায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি'র।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আল-হুসেইন হাসপাতালে ত্রুটিযুক্ত তার থেকে স্পার্কস হলে তা একটি অক্সিজেন ট্যাঙ্কে ছড়িয়ে পড়ে এবং আগুনের সূত্রপাত ঘটে। এরপরই এটি বিস্ফোরিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সে সময় তিনি হাসপাতালের প্রধানকে গ্রেফতার করতে নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ