বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

কেরানীগঞ্জে পাঠকের ঘরে বই পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বইয়ের ঝুলি, পাঠক খুঁজি’ স্লোগান নিয়ে ‘আলোর দিশারী ইসলামী পাঠাগার’ অভিনব একটি আয়োজন করেছে। পাঠাগার জগতে যুক্ত করেছে এক নতুন ধারা। ঘরে বসেই পাঠাগার থেকে বই উত্তোলন করার সুবর্ণ সুযোগ।

ঢাকার অদূরে কেরানীগঞ্জ থানাধীন কালিন্দী গ্রামে অবস্থিত এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। দীর্ঘ আট বছর যাবত ধারাবাহিক জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে নিরলসভাবে।

ভ্রাম্যমাণ লাইব্রেরি পাঠাগারটির প্রতিষ্ঠাকালীন স্বপ্ন। দশক পূর্তির মাহেন্দ্রক্ষণে সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভূমিকা স্বরূপ কর্মসূচি গ্রহন করা হয়েছে ‘বইয়ের ঝুলি, পাঠক খুঁজি’। ঘরে বসে পাঠাগারের ইনবক্স/নম্বরে যোগাযোগ করলেই হবে। পাঠকের পছন্দের বই নিয়ে দরজায় পৌঁছে যাবে বইয়ের ফেরিওয়ালারা।

আপাতত ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কালিন্দী ও জিনজিরা ইউনিয়নে এই সেবা দেয়া হচ্ছে। ভবিষ্যতে বড় পরিকল্পনা থাকার কথা জানায় পাঠাগার কর্তৃপক্ষ।

গতকাল ১৩ জুলাই মঙ্গলবার পাঠাগারের একটি প্রতিনিধি দল পাঠকদের বাড়ি বাড়ি বই পৌঁছে দেয়। এতে এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলোর দিশারী ইসলামী পাঠাগারের সভাপতি আমিনুল হক রকি, সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদ্দীন, সহ-সেক্রেটারি মাহমুদুল হাসান, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হুসাইন সাইফ, সহ শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক এহসান সাজিদ, সহ-বাইতুল মাল সম্পাদক মুহাম্মাদ শাওন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ