রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১০০৩, মৃত্যু ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে একদিনে রেকর্ড ১০০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নতুন ১০ জনসহ জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। অন্যদিকে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৭৮৭ জনে।

বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৫২ ও উপজেলার ৩৫১ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬১ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ