বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জমিয়ত জোট ত্যাগ করায় যা বললো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০ দলীয় জোটের শরীক দল দেশের অন্যতম প্রাচীন ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জোট ত্যাগ করায় বিএনপি জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এসে বুধবার (১৪ জুলাই) দুপুরে জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জমিয়ত। একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এমন দাবি করেন তিনি এসব কথা জানান।

এর আগে, বুধবার দুপুরে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানায়। দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ-জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়ার কারণেই জোট ছাড়তে হচ্ছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে জেনেছি জমিয়ত একটি সংবাদ সম্মেলন করে জোট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা তো এর খানিকক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এখন বুঝে নেন কেন তারা জোট ছেড়েছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বুঝা যায় যে, তাদের অনেকে গ্রেফতার আছেন, মাদ্রাসা খুলতে পারছেন না, এরকম নানা কারণে তারা… এ নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই এখন।’

জমিয়তের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘এটা ঠিক না, জোটের কার্যক্রম, জোটের সিদ্ধান্ত সবই শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে হয়। তবে এতে যদি তাদের নেতাদের মুক্তি হয়, তারা যে বিপদে আছে… নেতাকর্মীরা মুক্ত হন, শিক্ষকরা মুক্তি পান, তাহলে বন্ধুপ্রতিম দল হিসেবে খুশিই হবো আমরা।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ