রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বুধবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি নাগরিকের নাম সুবল চন্দ্র (৩০)। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে বলে জানা গেছে। ভারত থেকে গরু আনতে গিয়ে দেশটির অভ্যন্তরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুবল চন্দ্রসহ আরো কয়েক জন রাখাল ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইন এবং ৮ নং সাব-পিলার এলাকা হয়ে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে তারা আজ সকালে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের বাবুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা। ভারতের অভ্যন্তরে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান সুবল চন্দ্র। বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল তৌহিদুল আলম বলেন, আমরা জানতে পেরেছি যে, ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারিনি।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ