শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি

বিদেশগামী শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৭ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদন করার কথা জানিয়ে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের ‘করোনা সেল’।

পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক্ষেত্রে পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট বা ছাত্রত্ব প্রমাণের সনদ বা স্টুডেন্ট আইডি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে জিআইপি বা পিডিএফ ফাইল পাঠাতে হবে।

নিবন্ধনের ইমেইল ঠিকানা- vaccine.coronacell@mofa.gov.bd

ইমেইলের বিষয় হিসেবে “Application for COVID-19 vaccination for students studying abroad (Passport No.)” উল্লেখ করতে হবে।

পাশাপাশি আবেদনকারীকে https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9 লিংকের গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবেদন পরবর্তী তিন কার্যদিবস পর সুরক্ষা ওয়েবসাইট থেকে চূড়ান্তভাবে টিকার জন্য নিবন্ধন করতে হবে। এছাড়া প্রাসঙ্গিক যে কোনো তথ্যের জন্য একই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ