শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি

‘শিগগিরই বাংলাদেশকে ২৯ লাখ টিকা পাঠাবে জাপান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। মঙ্গলবার (১৩ জুলাই) এক টুইট বার্তায় এ তথ্য এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

টুইট বার্তায় তিনি লেখেন, শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে জাপান। এ অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে প্রায় এক কোটি ১০ লাখ বা ১১ মিলিয়ন টিকা সরবরাহ করা হবে বলে আজ ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তশিমিত্সু মতেগি।

এর আগে, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে এই টিকা আসছে। গত ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন জানান, সপ্তাহখানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশে আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ