বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

সরকারের উদাসীনতায় রূপগঞ্জে অগ্নিকাণ্ড: নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপরি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দপ্তরগুলোর উদাসীনতা আর নজরদারির অভাবে রূপগঞ্জের কারখানায় ভয়াবহ এই দুর্ঘটনা ও এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রতিষ্ঠানের সমান দায়ভার রয়েছে এই গণহত্যার পিছনে। এতো বড় ভবনে দুটি মাত্র সিঁড়ি, আবার একটি ছিল তালাবদ্ধ। এ কারণে শ্রমিকরা বের হতে না পারায় এতোগুলো প্রাণ অকালে ঝরে গেছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় বিএনপির প্রতিনিধি দলের প্রধান হয়ে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, এসব দেখার জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। তারা যদি ঠিকমতো কাজ করতো তাহলে বিশ্ববাসী এতো লাশ দেখতো না। এসময় তিনি বলেন, মালিক অধিক মুনাফার লোভে এখানে ১০/১২ বছরের বাচ্চা দিয়ে কাজ করাতো। সরকার বলে- দেশ উন্নত হয়েছে অথচ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সংস্থার রিপোর্ট বলছে, দেশের কারখানাগুলোতে ৪০ লাখ শিশু শ্রমিক কাজ করে।

তিনি আহতদের সুচিকিৎসা এবং নিহতের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি দুর্ঘটনা কবলিত আহত এবং নিহত প্রত্যক পরিবারকে বিএনপির পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ