শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’

অর্ধেক যাত্রী নিয়ে নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে ২৩ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী নিয়ে নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে৷ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে৷

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনা করা যাবে৷

এতে আরো বলা হয়, ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার অন্যান্য) চলাচল বন্ধ থাকবে৷

যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোন ছাড় নয়। ডেক এবং চেয়ারে ৬০ শতভাগ ভাড়া বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বাস বা ট্রেনের ক্ষেত্রে যেভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব, লঞ্চের ক্ষেত্রে অনেক সময় সেটা কঠিন। তারপরও আমরা ডেকে ‘মার্কিং’ করে দিয়েছি। মার্কিং অনুযায়ী চলতে হবে। লঞ্চ মালিকরাও যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখায় তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ