বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

পুরনো চেহারায় রাজধানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে সকালে বিভিন্ন জায়গায় অফিসগামীদের ব্যস্ততা লক্ষ করা গেছে। রাস্তাগুলোতে ছিল প্রচুর যানজট। বিভিন্ন দোকানপাট খুলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খোলা হয় শপিংমলগুলোও।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপও চোখে পড়ার মতো। ঈদের আগে বাড়তি চাপ এড়াতে ঢাকা ছাড়ছেন অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে একটি আসন ফাঁকা রেখে যাত্রী বসানো হলেও পরিবহন কোম্পানির পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার না দেওয়ার অভিযোগ করেন অনেকেই। সময় গড়ালে সামনের দিনগুলোতে আরও যাত্রী বাড়াবে বলে আশাবাদ পরিবহন কোম্পানিগুলোর।

কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে ১৭ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে চলতে শুরু করে গণপরিবহন। সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ১৫ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে। জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে জনসাধারণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একই সঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল। আগামী বুধবার (২১ জুলাই) বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

এদিকে শপিংমল খুলে দেওয়া হলেও খুশি নন ব্যবসায়ীরা। ঈদের একেবারে শেষ মুহূর্তে এসে শপিং খুলে দিলেও এটি তাদের জন্য খুব বেশি মুনাফা বয়ে আনবে বলে মনে করছেন না তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ