বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ও ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে যারা হাসপাতালে আসছে বেশির ভাগের অবস্থা গুরুতর। আশঙ্কার বিষয় হচ্ছে এখন কম বয়সী করোনা আক্রান্ত রোগীও আসছে। চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। রোগী বাড়ার সঙ্গে ওয়ার্ড ও বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

করোনায় মৃতরা হলেন-নবনিতা সরকার (২৮), সদরের সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), টাঙ্গাইলের গোপালপুরের সাহেরা বেগম (৬৮), রিনা রানী (৫২), ময়মনসিংহ- সদরের শামসুদ্দিন (৯৬), গাজীপুরের শাহিদা সুলতানা (৫১), হাবিবুর রহমান (৬১)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-নেত্রকোনার মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চান মিয়া (৮০), সদরের আব্দুল লতিফ (৭৫), শিউলি আক্তার (৪৫), ময়মনসিংহের ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), সদরের রফিকুল ইমলাম (৬৫), নূর জাহান (৬৫), নান্দাইলের আলাউদ্দিন (৭০), মুক্তাগাছার চান মিয়া (৬৫), শেরপুরের আবদুল মজিদ (৬০) জামালপুরের এলাহি বক্স (৬০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে সর্বাধিক ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ