শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’

সরকারকে চামড়াশিল্প নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা দূর করতে হবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন কোরবানির ঈদের আগে পশুর চামড়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে দেশের চামড়াশিল্প ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদের আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ ও সংঘবদ্ধ চক্রের হাত থেকে চামড়াশিল্পকে রক্ষার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কোরবানির সময় আসন্ন অথচ সরকারের সংশ্লিষ্ট মহলের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত হতাশা ও উদ্বেগের। কয়েক বছর ধরে একটি চক্র চামড়া খাতে নৈরাজ্য করে যাচ্ছে। ফলে চামড়াশিল্প ও বহু দ্বীনি শি¶াপ্রতিষ্ঠান সেইসাথে দেশের এতিম ও গরিব জনগোষ্ঠী ¶তিগ্রস্ত হচ্ছে।

মাওলানা ইউনুছ আহমাদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চামড়ার দাম নির্ধারণ এবং চামড়ার বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এই দেশের একটি সম্ভাবনাময় শিল্প খাত ধ্বংস হয়ে যাবে এবং বহু দ্বীনি শি¶াপ্রতিষ্ঠান ¶তিগ্রস্ত হবে। চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে দেশের দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। চামড়াশিল্প র¶া করা গেলে দেশের অর্থনীতি ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উভয়টি উপকৃত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ