বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

হিন্দু ভাড়াটিয়ার ৭০ হাজার টাকা মাফ করে দিলেন আলেম বাড়িওয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।যাকওয়ানুল হক চৌধুরী।।

অরুণ বিশ্বাস, একজন সনাতন ধর্মাবলম্বী। ২০১৬সাল থেকে স্বপরিবারে সিলেটের তামাবিল রোডে বাইপাস চৌধুরী কমপ্লেক্সে ভাড়ায় থাকেন।

গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমরু ইউনিয়নের দামদুরপুর। যিনি পেশায় একজন মিস্ত্রি। এ দিকে চৌধুরী কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাফিজ মাওলানা ইকবাল চৌধুরী।

রাজ মিস্ত্রী কাজ জানা থাকায় মাওলানা ইকবাল চৌধুরী মাঝে মাঝে অরুণ বিশ্বাসকে দিয়ে টুকটাক কাজ করাতেন। এর থেকে সীমিত আকারে ভাড়া বাবদ কর্তন করতেন। ভাড়ার জন্য অরুণ বিশ্বাসের উপর কোন প্রকার চাপ ছিল না। এভাবে অরুণ বিশ্বাস মাওলানা ইকবাল চৌধুরীর আস্থা অর্জন করতে সক্ষম হোন।

২০২০ সালে করোনা মহামারীতে কর্ম অক্ষম হয়ে পড়েন অরুণ বিশ্বাস। তাই লাগাতার জমতে থাকে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল। এক পর্যায়ে তা দাঁড়ায় ৭০ হাজারে। অরুণ বিশ্বাস আস্বস্ত করলেন কাজ-কর্ম শুরু হলে, আস্তে আস্তে সব পরিশোধ করবেন।

এরই মাঝে অরুণ বিশ্বাস হার্ট অ্যাটাক করেন। এতেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাওলানা ইকবাল চৌধুরী।

অতপর গত ১৮ই জুন ২০২১ ইংরেজি তারিখে হঠাৎ করে পরলোক গমন করেন অরুণ বিশ্বাস। অসহায় হয়ে পড়ে তার স্ত্রী-সন্তানরা। মমতার হাত বাড়িয়ে দিলেন মাওলানা ইকবাল চৌধুরী। মাফ করে দিলেন অরুণ বিশ্বাসের কাছে পাওনা ঘর ভাড়া ও বিল বাবৎ পুরো ৭০ হাজার টাকা।

উল্লেখ্য, মাওলানা ইকবাল চৌধুরী হাটহাজারি মাদরাসা থেকে ফারিগ। বর্তমানে তিনি সিলেট শহরের বালুচর এলাকায় ‘মানারাতুল উলুম মহিলা মাদরাসা’ এবং ‘আলী আকবর ইসলামী একাডেমী’ পরিচালনা করছেন।

তিনি নিজেও ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা বাবত মাসিক খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা। তবুও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার হাত প্রসারিত করলেন একটি হিন্দু পরিবারের উপর একজন মাওলানা। যা এযুগে বিরল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ