বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ বিকেলে প্রকাশ করা হবে। সন্ধ্যার পর থেকে আবেদনকারী প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল চলে যাবে। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) এক ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক ৫১ হাজার ৭৩১টি পদে নিয়োগ দেয়া হবে। বাকি শূন্য পদগুলো রিটকারীদের নিয়োগ দেয়া হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আর আবেদন নেয়া শুরু ৪ এপ্রিল থেকে। চলে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। তবে প্রার্থীদের ৩ মে পর্যন্ত আবেদনের টাকা জমা নেয়া হয়। এতে প্রায় এক কোটি আবেদন জমা হয়েছে। চাকরি নিশ্চিত করতে অনেক প্রার্থী একাই পাঁচ শতাধিক আবেদনও করেছেন।

এদিকে আবেদন কার্যক্রম শেষ হলেও ফলাফল ও সুপারিশ প্রদানে দীর্ঘদিন বিলম্ব হওয়ায় চাকরি প্রত্যাশীরা রাজপথে ও এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান করে আন্দোলন করেন। যদিও ফলাফল কবে প্রকাশ করা হবে তা এনটিআরসিএ থেকে সুস্পষ্টভাবে বলা হয়নি। আদালতের মামলার কারণে বিলম্ব হচ্ছে বলে জানায়। দফায় দফায় এ প্রতিষ্ঠানের বিপরীতে রায় আসলেও চূড়ান্ত পর্যায়ে পক্ষে রায় পেয়েছে। এরপর রায়ের কাগজ না পাওয়ায় ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানায়। শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে আজ ফলাফল প্রকাশের বিষয়টি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ