মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কুরবানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমরান নাজির।।

প্রভুর রাহে কুরবানী দাও
সামর্থ্যবান যারা,
সুস্থ সবল গরু, ছাগল,
ভেড়া, মহিষ দ্বারা।

ধন-সম্পদ আছে যাদের
নেসাব পরিমাণে,
ওদের উপর ওয়াজিব ইহা
বলেন নবিজানে।

খুন-গোশত চান না প্রভু
দেখেন মনের গতিক,
মনের নিয়ত শুদ্ধ হওয়া
কবুল হওয়ার প্রতীক।

গোশত খাওয়া, লোক দেখানো
এ হয় যাদের আশা,
পাবে না ওরা পুণ্য-সাওয়াব
রবের ভালোবাসা।

কুরবানী তো হবেই কেবল
মহান প্রভুর তরে,
তবেই তিনি খুশি হয়ে
নেবেন কবুল করে।

প্রাক্তন শিক্ষার্থী: সন্তোষপুর আদর্শ দাখিল মাদরাসা, সন্দ্বীপ, চট্টগ্রাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ