মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

কুড়িগ্রামে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযানে চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি ও বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হিরোইন, ২ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, হিরোইন মাপা নিক্তি ও নগদ ৭৭ হাজার ৩২০ টাকাসহ মাদক কারবারি শামছুল হক (৪৮) ও জহুরুল হক (৪৫)কে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক সম্রাট শামছুল হক সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। সে ভূরুঙ্গামারী বাজার সংলগ্ন হোটেল পট্টিতে হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে আদালতে তিনটি মাদক মামলা চলমান আছে।

মাদক কারবারি জহুরুল হক মানিককাজি গ্রামের মজিবর রহমানের ছেলে। মাদক কারবারি জহুরুল হক এলাকায় দীর্ঘদিন থেকে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টির সত‍্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ