শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

খোঁজ মিলল ১৭ যাত্রী নিয়ে নিখোঁজ সেই রুশ বিমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাইবেরিয়ার আকাশ থেকে ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া রুশ বিমানের খোঁজ পাওয়া গেছে। যান্ত্রিক ক্রটির কারণে একটি মাঠে জরুরি অবতরণ করছিল বিমানটি। বিমানের সব আরোহীই অক্ষত আছেন বলে প্রতিবেদনে জানা গেছে।

শুক্রবার সাইবেরিয়ার টমস্ক শহরের ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি কেড্রোভি শহর থেকে টমস্ক যাচ্ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল।

কয়েকদিন আগেই সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের ২৮ যাত্রী নিহত হয়েছিলেন।

এর আগে ২০১২ সালে বিমানের দুই চালকই মাতাল থাকার কারণে রাশিয়ার আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ যাত্রী নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বিমান সুরক্ষার মান উন্নত করা হয়েছে। তারপরও প্রত্যন্ত অঞ্চলে পুরোনো বিমানগুলোর দুর্ঘটনায় কবলে পড়ার ঘটনা ঘটে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ