রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক লেগুনার নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও ৫ যাত্রী। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ছয়জন নিহত হয়েছেন। আরও অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত তথ্য ও নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ