বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মূর্খ হয়ে বেঁচে থাকার চেয়ে করোনা আক্রান্ত হয়ে মরে যাওয়া উত্তম: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মূর্খ হয়ে বেঁচে থাকার চেয়ে শিক্ষিত হয়ে করোনা আক্রান্ত হয়ে মরে যাওয়া উত্তম বলে মতামত পেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর সৈয়দ মুফতি মুহাম্মদ ফয়জুল করীম।

আজ শুক্রবার (১৬ জুলাই) বরিশাল জেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছে চরমোনাই পীরের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এজন্য যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্খ বানানো হয়। তাহলে দেশের জন্য তা কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না।

মাওলানা আবু বকর আরও জানান, বরিশালে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছে চরমোনাই ভলেন্টিয়ার সার্ভিস টিম (সিভিএসটি) স্বেচ্ছাসেবক সংগঠন। সংস্থাটি বরিশালে ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, বিটিভির সিনিয়র সাংবাদিক নজরুল বিশ্বাস, ৭১ টিভির বরিশাল বিভাগীয় সিনিয়র সাংবাদিক বিধায়নসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ