শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাশিয়ায় ১৭ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ায় বেসামরিক যাত্রীবাহী একটি বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ১৭ আরোহী নিয়ে বিমানটি সাইবেরিয়ার টমস্ক প্রদেশের কেদরভি শহর থেকে প্রাদেশিক রাজধানী টমস্কে যাচ্ছিল।

শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে জানানো হয়, আঞ্চলিক সাইবেরিয়ান লাইট অ্যাভিয়েশন এয়ারলাইন্সের অ্যানটোনভ অ্যান- টুয়েন্টি এইট বিমানটি টমস্কে অবতরণ করতে যাচ্ছিল।

নিখোঁজ বিমানটি খুঁজে পেতে ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

এর আগে গত ৬ জুলাই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কামচাটকা প্রদেশে একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানটির ২৮ আরোহীর সবাই নিহত হয়েছিল।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ