মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

৭ হাজার বন্দির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব তালেবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ৭ হাজার বন্দিকে মুক্তি দেয়ার শর্তে তিন মাসের যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে তালেবান। আফগান সরকারের আলোচক নাদের নাদেরি এ প্রস্তাবকে ‘বড় দাবি’ হিসেবে ব্যাখ্যা করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৫ হাজার তালেবান বন্দি মুক্তি পেয়েছিল। বৃহস্পতিবার আফগান সেনারা দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে একটি বর্ডার ক্রসিং তারা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। কিন্তু তালেবানরা এই দাবি অস্বীকার করছে।

গত সপ্তাহের শুরুর দিকে সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কন্দাহারের কাছে স্পিন বোলডাক ক্রসিংয়ের ওপর তালেবানের একটি সাদা পতাকা উড়ানো হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা ২০ বছরের যুদ্ধের পর অবশেষে আফগানিস্তান ত্যাগ করছে। যে তালেবানকে পরাজিত করতে তারা দেশটিতে এসেছিল সেই তালেবানই এখন দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। এই যুদ্ধ নানাভাবে আফগানিস্তানকে বদলে দিয়েছে।

২০০১ সালে মার্কিন-নেতৃত্বাধীন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হয় তালেবান। এরপর দেশটিতে গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং একটি নতুন সংবিধান গৃহীত হয়।

মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারন করে। তালেবান জানিয়েছে, তারা ইতোমধ্যে আফগানিস্তানের ৮৫ ভাগ এলাকা দখল করেছে। অন্যান্য পরিসংখ্যান বলছে তালেবান আফগানিস্তানের ৪শ জেলার মধ্যে এক-তৃতীংশ নিয়ন্ত্রণে নিয়েছে। আফগান সেনারা দেশটিতে তালেবানদের অগ্রগতি থামাতে হিমশিম খাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ