মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ঈদের আগে দুইদিন খোলা থাকবে হাইকোর্টের ফাইলিং-এফিডেভিট শাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহার আগে রোববার (১৮ জুলাই) ও সোমবার (১৯ জুলাই) দুইদিন হাইকোর্ট বিভাগের ফাইলিং ও এফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম খোলা থাকবে।

শুক্রবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ জুলাই (রোববার) ও ১৯ জুলাই (সোমবার) সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ফাইলিং শাখা ও এফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ