মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মক্কায় উপস্থিত হচ্ছেন হাজিরা, শুরু হয়েছে তাওয়াফে কুদুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

হজের কার্যক্রম শুরুর জন্য হাজিরা মক্কা মুকাররমায় আসতে শুরু করেছেন। আজ শনিবার ( ১৭ জুলাই) সকাল থেকেই তারা তাওয়াফে কুদুম শুরু করে দিয়েছেন।

করোনা মহামারীর বিষয়টি সামনে রেখে এবার নির্দিষ্ট পরিমাণ হাজীদের হজ্ব পালনের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ গাইড লাইন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মসজিদুল হারামে প্রবেশের পূর্বে হাজীদের ৬ হাজার জন  ভাগ করে গ্রুপ  বানানো হয়েছে। যারা ৩ ঘণ্টা পর প্রথম গ্রুপের তাওয়াফ শেষে মসজিদুল হারামে প্রবেশ করবেন।

তাওয়াফে কুদুমের প্রথম পর্ব শনিবার স্থানীয় সময় সকাল ৬ টা থেকে শুরু হয়েছে এবং  (সৌদি আরবে ৮ জিলহজ) রাত নয়টা পর্যন্ত চালু থাকবে।

সৌদি মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে, সোমবার হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন এবং মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।

এবছর সৌদি আরবে অবস্থানরত ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।

এ বছর মসজিদে হারাম থেকে আরাফার ময়দান ও মুজদালিফার জন্য পায়ে হেঁটে যাওয়ার অনুমতি পাবেন না কেউ।

সৌদি মিডিয়াগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরাফার ময়দানে যাওয়ার জন্য বিশেষ বাস চালু করা হবে।

সূত্র: আল-আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ