মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অর্থনীতির কথা চিন্তা করে কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের পর ২৩শে জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (১৭ জুলাই) চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তিনি বলেন, ‘করোনায় কঠোর বিধিনিষেধে সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস ও শিল্প-কলকারখানাসহ সব কিছু বন্ধ থাকবে। দেশের অর্থনীতির কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান লকডাউন শিথিল করা হয়েছে।’

এর আগে ১লা জুলাই থেকে ১৪ জুলাই কঠোর বিধিনিষেধ পালিত হয়। এ সময় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও পরিবহন বন্ধ থাকলেও খোলা ছিল শিল্প-কারখানা। কিন্তু শোনা যাচ্ছিল এবারও শিল্প-কারখানা খোলা থাকতে পারে। তবে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর নিশ্চিত খবর পাওয়া গেল।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ