মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে আজও ৩০ কি‌মি যানজট, ভোগা‌ন্তি‌তে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে আজও প্রায় ৩০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা।

টানা কয়েক দিনের মতো আজ ভোররাত থে‌কে শুরু হয়েছে তীব্র যানজট। বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপ‌জেলার আশেকপুর পর্যন্ত প্রায় ২০ কি‌লো‌মিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করে চরম বিপাকে পড়েছে চালক ও যাত্রীরা। নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছে না তারা। এদের মধ্যে বেশি সমস্যা পড়েছে নারী ও শিশুরা।

মহাসড়কের কর্তব্যরত পুলিশ জানান, দে‌শে লকডাউন শিথিল হওয়ায় বৃহস্প‌তিবার থে‌কে ঢাকা-ট‌াঙ্গা‌ইল মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যায়। এতে স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে মহাসড়‌কে কয়েক গুণ বেশি প‌রিবহন চলাচল করায় ভোর থে‌কেই মহাসড়‌কে যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ আরও বেড়ে যাওয়ায় এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

অন্যদিকে বেশ কয়েক দফা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ করে রাখে। এতে ঢাকাগামী লে‌নে প‌রিবহন কম থাক‌লেও উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে আছে। কখনও কখনও কিছু সময়ের জন্য যানবাহন চলাচল করলেও আবারও আটকে যাচ্ছে।

তবে মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক কর‌তে পু‌লিশ নিরলসভাবে কাজ কর‌ছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে দাবি মহাসড়কে কর্তব্যরত পুলিশের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ