বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মমেকের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সাতজন করোনায় এবং ১৩ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা বেগম (৭০), শেরপুরের নালিতাবাড়ীর মোস্তফা কামাল (৪৫), বৈশিষ্ট্য (৭০), আক্কাস আলী (৭৫) ও নেত্রকোনা সদরের আনোয়ার আহমেদ (৫৫)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান-ময়মনসিংহ সদরের শাহাদত মিয়া (৬৭), শামসুন্নাহার (৬৫), জামালপুরের ইমলামপুর উপজেলার জমিলা খাতুন (৬০), সদরের জামিল হোসাইন (৪৫), নেত্রকোনা সদরের শামসুল হুদা (৭৮), আমরোজ আলী (৭৫), সোনিয়া বেগম (৩২), কেন্দুয়ার রুমেলা আক্তার (৫৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), শেরপুর সদরের নুরুল ইসলাম (৮০), সুইটি বেগম (২৬), গেন্দাফুল (৩৫) ও টাঙ্গাইল সদরের রহিমা খাতুন (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ