শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।

রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ