মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

রংপুর বিভাগে আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৮২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুর বিভাগে করোনায় একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮২১ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৭৪০ জনে দাঁড়িয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার পাঁচজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, নীলফামারীর দুইজন, গাইবান্ধার দুইজন, লালমনিরহাট, পঞ্চগড় ও দিনাজপুরের একজন করে রয়েছেন।

একই সময়ে বিভাগে ২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২৪৬ জন, গাইবান্ধার ১৬৪ জন, ঠাকুরগাঁওয়ের ৯৬ জন, পঞ্চগড়ের ৮৬ জন, দিনাজপুরের ৬৮ জন, কুড়িগ্রামের ৬৬ জন, নীলফামারীর ৫৭ জন ও লালমনিরহাটের ৩৮ জন রয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৯ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯৯ জন।

বিভাগে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ৭৪০ জনের মধ্যে দিনাজপুর জেলার ২৩৯ জন, রংপুরের ১৫২, ঠাকুরগাঁওয়ের ১৩৭, নীলফামারীর ৫৩, লালমনিরহাটের ৪৬, পঞ্চগড়ের ৩৮, কুড়িগ্রামের ৩ ও গাইবান্ধার ৩৭ জন রয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুুর জেলায় ১১ হাজার ২১২ জন, রংপুরের ৮ হাজার ৯১ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ১৩৬ জন, গাইবান্ধার ৩ হাজার ১২৩ জন, নীলফামারীর ২ হাজার ৭৯৩ জন, কুড়িগ্রামের ২ হাজার ৬৫০ জন, লালমনিরহাটের ১ হাজার ৯৭১ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৯৫৩ জন রয়েছেন।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ