মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

রাহমানিয়া নিয়ে সবধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে শীর্ষ আলেমদের বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে যখন সারাদেশের কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারী নির্দেশনায় বন্ধ, একই সাথে দেশের রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতির কারণে শীর্ষস্থানীয় অনেক আলেম-উলামা কারাবন্দী, এহেন সংকটময় পরিস্থিতিতে দেশের শীর্ষ আলেম উদ্বেগ প্রকাশ করেছেন।

এক যৌথ বিবৃতিতে আলেমগণ বলেন, আমরা লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন স্থানে কওমি মাদরাসার অভ্যন্তরীন তুচ্ছ বিষয়কে হাতিয়ার বানিয়ে মাদরাসা দখলের তৎপরতা চালাচ্ছে একটা শ্রেণি। যা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা এসব অপতৎরতার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিদাতা আলেমগণ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের অন্যতম শীর্ষ আলেম মরহুম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া নিয়েও অস্থিরতা তৈরি হয়েছে। দুই যুগ আগের বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ মাদরাসার দায়িত্ব নিতে তৎপরতা চালাচ্ছে। অনেকের অভিযোগ প্রশাসনেরও একটি পক্ষ তাদের সহযোগিতা করছে যা খুবই দুঃখজনক।

বিবৃতিদাতা আলেমগণ আরো বলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। বোর্ড পরীক্ষাসহ পড়ালেখার নানান দিকে রয়েছে তাদের সাফল্য। শিক্ষা বর্ষের শুরুতে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সহস্রাধিক ছাত্র। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

কাজেই আমরা চাই, এই অস্থিরতা দূর হয়ে মাদ্রাসার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। আলোচনার মাধ্যমে সবধরনের সংকটের সমাধান হোক এবং এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতারও আহবান জানাই।

বিবৃতিদাতারা আলেমগণ হলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুহতামিম,জামিয়া নূরিয়া কামরাঙ্গীর চর, ঢাকা; মাওলানা নূরুল ইসলাম জিহাদি, মুহতামিম, মাখজানুল উলুম মাদরাসা, ঢাকা; মাওলানা ইসমাইল নূরপুরী, মুহতামিম, মেরাজুল উলুম ভৌয়াকুড়, নরসিংদী; মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুহতামিম, আরজাবাদ মাদ্রাসা, ঢাকা; মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মুহতামিম, মাহমুদিয়া মাদরাসা, বরিশাল; মাওলানা আবুল কালাম, প্রতিষ্ঠাতা মুহতামিম, জামিয়া মোহাম্মাদিয়া মোহাম্মদপুর, ঢাকা; মাওলানা মুনিরুজ্জামান, মুহতামিম, বাইতুন নূর, ঢাকা; মাওলানা সাঈদ নূর, মুহতামিম, নূরুল কুরআন মানিকগঞ্জ।

মাওলানা আফজালুর রহমান, মুহতামিম, শরসিদি ইসলামিয়া মাদরাসা, ফেনী; মাওলানা সামিউর রহমান মুসা, মুহতামিম, কাজির বাজার মাদরাসা সিলেট; মাওলানা তালহা, মুহতামিম, বাইতুল ফালাহ মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা; মাওলানা আলী উসমান, মুহতামিম জালতলা জামিয়া ইসলামিয়া, চট্টগ্রাম; মাওলানা মাহমুদুল হাসান, মুহতামিম, বাইতুল আমান আদাবর মাদ্রাসা, ঢাকা; মাওলানা আব্দুল আজিজ, মুহতামিম, জামিয়া ফারুকিয়া সিলেট; মুফতি ইসমাইল হুসাইন, মুহতামিম, আশরাফুল মাদারিস মোহাম্মদপুর, ঢাকা; মাওলানা নোমান মুহিব্বুল্লাহ, মুহতামিম, জামিয়া হুসাইনিয়া আগারগাঁও, ঢাকা; মাওলানা মুহাম্মদ জুবায়ের, মুহতামিম, জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া, মোহাম্মদপুর ঢাকা প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ