মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গাড়িতে বসেই করোনার টিকা নিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাড়িতে বসেই করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি।

যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনা ভাইরাসের টিকা পেয়েছেন খালেদা জিয়া। এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে গোলাপি রংয়ের শাড়ি পরে টিকা নিতে যান তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছালে দলের নেতাকর্মী ও সাংবাদিকরা ভিড় করে। ভিড়ের কারণে খালেদা জিয়াকে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। রবিবার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ