শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

শ্রীমঙ্গলের তাজকিয়ার নাম মেধা তালিকায় না থাকা বিষয়ে যা বললো হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

তাকমিলের ফলাফলে দুজনের সমান নাম্বার, একজন প্রথম, অন্যজন নেই কেনো? এ শিরোনামে আজ সকালে আওয়ার ইসলামে প্রকাশিত নিউজের বিষয়ে কথা বলেছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান। তিনি বলেন, আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, শ্রীমঙ্গলের জামিয়া ইসলামিয়া (বালক-বালিকা) মহিলা মাদরাসার ছাত্রী তাজকিয়া সুলতানা চৌধুরী এর আগেও বেফাক বোর্ডের অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা দিয়েছেন। ওই পরীক্ষায় তিনি জায়্যিদ জিদ্দান নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। যা আমরা বেফাকের ওয়েবসাইট থেকে জানতে পেরেছি। এর প্রমাণও আমাদের কাছে আছে। চলতি বছর তিনি পুনরায় হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় তাকমিল পরীক্ষায় অংশ নেন। এরপর মেধা তালিকায় প্রথম স্থানের যোগ্য নাম্বার লাভ করেন তিনি।

মাওলানা অসিউর রহমান বলেন, আমাদের পরীক্ষার গঠনতন্ত্রে রয়েছে, যারা এর আগে বেফাক বোর্ড থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশ নিয়েছে। তারা হাইয়া বোর্ড গঠনের পাঁচ বছরের ভেতরে পরীক্ষায় পুনরায় অংশ নিলে অনিয়মিত হিসেবে বিবেচিত হবে। আর অনিয়মিত কাউকে মেধা তালিকায় স্থান দেওয়া হয় না। এটা আমাদের পরীক্ষার গঠনতন্ত্রে রয়েছে। তাই তাকে মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি।

এর আগে গতকাল (১৮ জুলাই) রবিবার আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফলে সারাদেশে মহিলা শাখায় প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, ৫৩, গলগোণ্ডা মোমেনশাহীর ছাত্রী মাসুমা। তার মোট প্রাপ্ত নাম্বার ৯০৩। সমপরিমাণ নাম্বার পেয়েছেন শ্রীমঙ্গল জেলার জামিয়া ইসলামিয়া (বালক-বালিকা) মহিলা মাদরাসার ছাত্রী তাজকিয়া সুলতানা চৌধুরী। তারও প্রাপ্ত নাম্বার ৯০৩।

তবে মেধাতালিকায় মোমেনশাহীর মাসুমার নাম প্রথমে থাকলেও নাম ছিলো না শ্রীমঙ্গলের তাজকিয়ার। এ বিষয়ে আওয়ার ইসলাম প্রতিবেদন করলে উপরে বর্ণিত এসব বিষয় জানান কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গতকাল (১৮ জুলাই) রবিবার ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। ঘোষিত ফলাফলে পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২। ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ