শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮


২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৮ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১২০৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

এ বছর আক্রান্ত ১২০৭ জনের মধ্যে ৮৩৫ জন চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হন। এছাড়া, জুনে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন চার জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ