বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরাফার ময়দান থেকে মুজদালিফায় পৌঁছেছে হাজিদের কাফেলা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আরাফার ময়দানে হজের গুরুত্বপূর্ণ রোকন উকুফে আরাফা পালনের পর হাজিদের কাফেলা সূর্যাস্তের পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়েছে। হাজিদের বড় একটি অংশ আরাফাতের ময়দানে জাবালে রহমতে দোয়া করেছেন।

May be an image of outdoors

May be an image of child, standing and outdoors

আরাফার ময়দান থেকে হাজিদের মুজদালিফায় নিয়ে যেতে ১৫’শ বাস বিকেল চারটার দিকে মিনায় হাজীদের তাঁবুর বাইরে পৌঁছে গিয়েছিল। সামাজিক দূরত্ব মেনেই তাদেরকে মুজদালিফায় পৌঁছে দেওয়া হয়েছে।

May be an image of one or more people, twilight and sky

সৌদি আরবের সরকারি নিউজ এজেন্সির খবর অনুযায়ী, সূর্যাস্তের পর পরই হাজীদের কাফেলা মাগরিবের নামাজ না পড়ে আরাফার ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেন। মুজদালিফায় পৌঁছে সেখানে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেছেন। আজ পুরো রাত তারা সেখানেই কাটাবেন।

May be an image of 1 person, standing and sitting

হাজিদেরদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুজদালিফা হজের তিনটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে অন্যতম বড় একটি জায়গা। এটি আরাফার ময়দান ও মিনার মাঝামাঝি অবস্থিত। হাজিরা এখানে ফজর পর্যন্ত অবস্থান করেন। এখান থেকেই মিনায় জামারাতে নিক্ষেপ করার জন্য কংকর  সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন।

May be an image of outdoors

মঙ্গলবার সৌদি আরবে ঈদুল আজহার দিন মিনায় হাজির হয়ে তিনটি জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপকালে ভিড় এড়াতে নির্ধারিত দূরত্বে জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে হাজিরা পাথর নিক্ষেপ করবেন।

May be an image of 3 people, people standing and outdoors

সৌদির স্বাস্থ্য মন্ত্রী আল-আরাবিয়া কে জানিয়েছেন, হাজীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি সর্বোচ্চ খেয়াল করা হচ্ছে। সামাজিক দূরত্ব ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

https://twitter.com/i/status/1417160895105486852

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ