বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইরাকে মার্কেটে আত্মঘাতী হামলা, নিহত ৩৫, আহত অন্তত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় চালানো হয় এ হামলা। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রয়টার্সের খবরে জানা গেছে এসব তথ্য।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।

এবছর এপ্রিলে বাগদাদে আরও একটি বোমা হামলায় নিহত হন ৪ জন ও ২০ জন আহত হন । এছাড়া জানুয়ারিতে আরও দুটি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ