বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ঈদের বন্ধেও চালু থাকছে জরুরি অক্সিজেন আমদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চালু থাকছে জরুরি সেবার অক্সিজেন আমদানি।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা ।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে।

এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। এছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যেও যেসব আমদানিকারকরা অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকে তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি করতে পারবেন। এবং এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন সেজন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ