বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশের ১০ টি বড় ঈদগাহে কখন হবে ঈদ জামাত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল বুধবার (২১ জুলাই) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা। করোনা সংক্রমণ রোধে এরই মধ্যে ঈদের জামাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ঈদুল আজহার জামাত স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ঈদগাহ, খোলা জায়গা ও মসজিদে আদায় করা যাবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতবারের মতো এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭ টা ৩০ মিনিটে আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯ টায় কাজলাপাড় ভাঙ্গাপ্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহীর শাহ মখদুম রহ. মসজিদে দুটি জামাত হবে। প্রথম জামাতটি সকাল সাড়ে ৭টায়। পরেরটি ৮টায়।

খুলনায় টাউন জামে মসজিদে প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এদিকে খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টা ১৫ মিনিটে প্রথম ও সকাল ৯টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট হজরত শাহজালাল রহ. মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ