শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের

রাজধানী থেকে গ্রামে ফেরার পথে সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সাভার থেকে গ্রামে ফেরার পথে রাজবাড়ীর পাংশায় সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের। সোমবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও ত্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন- ইসহাক শেখ (৩৫), তার কন্যা শিখা (১০) ও পুত্র আব্দুল মালেক (৫)। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা সবাই কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাসিন্দা।

জানা গেছে, নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। ঈদ উপলক্ষে পরিবারকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী। তিনি বলেন, রাত পৌনে ১২টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি ত্রি হুইলার (মাহেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। বাকি ১ জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাদের পরিবারের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ