শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

ঈদের দিন দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের তারাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।

বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ নূরনবী প্রধান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ